Wednesday, May 27, 2020

একজন উপ-সহকারি #প্রকোশলী পদের জন্য #ইন্টারভিউ একটি নমুনা..


একজন উপ-সহকারি #প্রকোশলী পদের
জন্য #ইন্টারভিউ একটি নমুনা..

হ্যালো,

কেমন আছেন,আশা করি ভাল।করোনাভাইরাস নিয়ে টেনসনে আছেন?? সবাই আর নির্দিষ্ট দূরত্বে অবস্থান করুন। সকল নিয়ম কানুন মেনে চলুন।
বাড়িতে অবস্থান করুন।

আজ আমি একজন উপ সহকারি প্রকোশলী পদের জন্য #ইন্টারভিউ নিয়ে কথা বলবো।আমরা অনেকেই ইন্টারভিউ ফেস করছি,তারা অবশ্যই এই নিয়োম গুলো জানি,এবং যারা কোন দিনও ইন্টারভিউ ফেস করেননি তাদের জন্য একটা উপ-সহকারি #প্রকোশলী পদের জন্য ইন্টারভিউ মডেল নিচে আলোচনা করা হল।

১। ইন্টারভিউ রুমে প্রবেশ করার পূর্বে অনুমতি নিতে হবে-
May I coming Sir.
বা আমি কি আসতে পারি স্যার বলে।

২। প্রবেশ করার পর ছালাম দিয়ে সোজা দাড়িয়ে থাকবেন।স্যার যদি বলেন বসো,তাহলেই বসবেন,বসার পূর্বে Thanks all বলে ভদ্রতার সহিত বসবে।

৩।আপনার সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে,ঠিক মত উত্তর দিবেন,নিজ জেলা,আজ বাংলা কত তারিখ,এই দিনে এক জন বিখ্যাত ব্যাক্তি নাম বলেন,মোটা মোটি একটু জেনে নিবেন।

এখন আসা যাক মুল ইন্টারভিউ। প্রশ্নের উত্তর অতি সংক্ষেপে হবে
মুল ইন্টারভিউ :
#প্রশ্ন
ক। কারেন্ট কেন লোড সেডিং হয়?
-
সরি স্যার,বিদুৎ লোড সেডিং হয়।

খ। সুইচ বোর্ডে বিদুৎ আছে কিনা বুঝব কিভাবে?
-
ইনডিকেটর দেখে।

গ। কোনটা আগে চলে, বিদুৎ না কারেন্ট?
-
ভোল্টেজ।

৫। মানুষের দিক দিয়ে সিনিয়র /জুনিয়র কিভাবে মূল্যায়ন করবে?
-
মানুষের দিক দিয়ে নয়,বয়সের দিক দিয়ে মূল্যায়ন।

৬। গাড়িতে একজন ড্রাইভার ছাড়া একটি ড্রাইভার আছে নাম কি?
- Scrow Driver

৭। দশ জনের কাজ তুমি একাকী কিভাবে করবে?
-
প্রযুকতি ব্যবহার করে।

৮। মেয়ে বললো বাবা বিদুৎ চলে গেছে, তারপরেও পাখা,বাতি,সব চলতেছে কেন?
-
বিদুৎ ছেলের নাম

৯। আকাশে প্রচুর বিদুৎ চমকাচ্ছে, তুমি কি করবে?
-
ঘরের মেইন সুইচ বন্ধ করে দিবো

১০। সিংগেল এবং থ্রী ফেজ লাইন কানেকশন চেনার উপায়?
-
সিংগেল L-N & Three Phase -RST/UVW

১১। কোন ট্রানসফরমারে একটি মাত্র কয়েল থাকে?
-
অটো ট্রানসফরমার।

১২। LCD কি?
-Liquid Cristal Display

১৩। VDR কি?
-Voltage Dependent Resistor

১৪। নাইক্রোম ওয়্যার উপাদান গুলো কিকি?
-
নিকেল-৬১%,ক্রোমিয়াম-১৫%,আয়রন-২৪%

১৫। একজন মানুষের রেজিসট্যানস কত?
-
. মেগাওহম-.০৫ মেগাওহম।

১৬। তার বা ক্যাবল দেখে নিউট্রাল,ফেজ চেনার উপায় কি?

নিউট্রাল তার বা ক্যাবলের মাথায় কালো ট্যাপিং এবং ফেজ তারের মাথায় রেড,হলুদ,নীল রংয়ের টেপিং থাকবে।

#পাওয়ার_সেক্টর

১। পিজিসিবির সর্বোচ্চ ট্রান্সমিশন লাইন ভোল্টেজ কত এবং সর্বোচ্চ কত ভোল্টেজ লাইনের কাজ চলমান ?

উত্তরঃ৪০০কেভি।চলমান ৭৬৫ কেভি।

২। বর্তমানে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং কার অধীনে এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত?

উত্তরঃ ৬৬০ মেগাওয়াট পরে১৩২০ মেগাওয়াট। NWPGCL.

৩। দেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নাম কি বর্তমানে সরকার কত % লোকদের বিদ্যুৎ সুবিধা দিচ্ছে ?
মাননীয় নসরুল হামিদ বিপু এমপি৷ বিদ্যুৎ সুবিধা পায় ৯৬%

৪। বর্তমানে দেশে পিজিসিবির কত কি.মি. সার্কিট বিস্তৃত এবং কত মেগাওয়াট ধারণ ক্ষমতা সম্পূর্ণ সার্কিট?
উত্তরঃ ১১৬৫০ কিঃমিঃ। ৪৪৩৪০ MVA

৫। বাংলাদেশ কয়টি দেশের সাথে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে?
উত্তরঃ ০৩টি।

৬। বাংলাদেশ কয়টি দেশ থেকে বিদ্যুৎ আমদানি করে এবং কত মেগাওয়াট করে?
উত্তরঃ১টি, ভারত ১১৬০ মেগাওয়াট।

৭। পিজিসিবি কোন ধরনের প্রতিষ্ঠান কবে গঠিত হয় ?
উত্তরঃবাংলাদেশের একমাত্র বিদ্যুৎ ট্রান্সমিশন প্রতিষ্ঠান। ১৯৯৬ সালে গঠিত হয়।

৮। পিজিসিবি কোথায় হতে বিদ্যুৎ ক্রয় করে কার কাছে বিতরণ করে ?
উত্তরঃPGCB বিদ্যুৎ ক্রয় বা বিক্রয় করে না। তবে সঞ্চালন বাবদ বৈদ্যুতিক চার্জ নিয়ে থাকে বিদ্যুৎ বিতরন সস্থা থেকে।

৯। বাংলাদেশে বিদ্যুৎ সঞ্চালন বিতরণ করে কয়টি প্রতিষ্ঠান ?
উত্তরঃসঞ্চালন করে ১টি প্রতিষ্ঠান। বিতরন করে টি।

তারপর,যদি বলে আপনি আসতে পারেন,সালাম দিয়ে বের হয়ে আসবেন,

ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
ভাল লাগবে কমেন্ট শেয়ার করবেন।আপনার শেয়ার করার কারনে অন্যের অনেক উপকার হতে পারে।

ধন্যবাদ


1 comment:

What Is a Circuit Breaker And How Does It Work?

A circuit breaker is a switching device that interrupts the abnormal or fault current. It is a mechanical device that disturbs the flow of h...